সিনেমা কাকে বলে না জেনেই সিনেমা নিয়ে খেলতে এসেছিলাম। জানলে আসতাম না। ছবি আর শব্দের এত বড়ো একটা সমুদ্রের বিলকুল তল নেই। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নেই। কোথায় সাঁতরাব! কতদূর? আর কোথায় চুপ করে থেমে যাব! জীবন যেমন করে আসে যায়, চাই বা না চাই জীবন তেমন করেই আসে, তেমন করেই চলে যায়। এই স্বাভাবিক যাওয়া আসার জীবনে সিনেমাকে মিলিয়ে দিয়ে দেখা যাক। সিনেমা না বানিয়ে একটা সিনেমা বানানো সম্ভব! দেখা যাক! জোর করে প্লট না ফেঁদে, বরং প্লট ধরার ফাঁদ পাতি। দেখা যাক সিনেমা এসে ফাঁদে পড়ে কিনা!